২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী স্বীকৃতির দাবিতে বান্দরবানে সমাবেশ

পঞ্চদশ সংবিধান সংশোধন বিল প্রত্যাখান করে 'আদিবাসী' স্বীকৃতির দাবি জানিয়েছেন পাহাড়ি নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

বান্দরবান, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংবিধান সংশোধন বিল প্রত্যাখান করে 'আদিবাসী' স্বীকৃতির দাবি জানিয়েছেন পাহাড়ি নেতৃবৃন্দ। এই দাবিতে শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে শত শত পাহাড়ি নারী-পুরুষ সমাবেশ করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি দেয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বান্দরবান নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পঞ্চদশ সংবিধান সংশোধনীতে আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি না দিয়ে তাদেরকে ক্ষুদ্র জাতি সত্ত্বা বলা হয়েছে। যা এদেশের আদিবাসীরা মেনে নিতে পারে না। তারা বলেন, ১৯৭২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একবার আদিবাসীদের বাঙালি বানানোর চেষ্টা করেছিলো। ৪০ বছর পর আবারও আওয়ামী লীগ আদিবাসীদের 'বাঙালি' বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তা মং মং চাক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, লয়েল ডেভিড বম, সাধুরাম ত্রিপুরা মিল্টন, আদিবাসী ফোরাম নেতা দেনদোহা জলাই ত্রিপুরা, জুমলিয়ান বম, রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, বীরেন্দ্র ত্রিপুরা, মানবাধিকার নেত্রী ডনাইপ্র" নেলী প্রমুখ। পরে বেলা ১১টার দিকে আদিবাসী ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। খাগড়াছড়ি : একই দাবিতে শনিবার বিকালে খাগড়াছড়ির চন্দনপতি কমিউনিটি সেন্টারে কয়েকটি সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অনন্ত বিহারী খীসা, পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি প্রভাকর চাকমা, খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশনের সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, খাগড়াছড়ি জেলা কার্বারি এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, জুসাসের সম্পাদক উদয় জীবন চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মারমা, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর চাকমা, বাংলাদেশ ইন্ডিজেনাস বুডিস্ট ওয়েল ফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক ভদন্ত ধর্মরত