২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দেয়ালধসে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির বাবা। নিহতের নাম মাজেদিদ সিন্হা (৪)। সে কসবা সিডিসি স্কুলের প্লে-শাখার ছাত্র ছিলো। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কসবা পৌর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। মাজেদিদ তার বাবা মনছুর চৌধুরীর সঙ্গে স্কুলে যাচ্ছিলো। সিডিসি স্কুলের প্রধান শিক্ষক সোলেমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতলপাড়ার বাসা থেকে মনছুর ছেলেকে নিয়ে স্কুলে আসছিলেন। "পথে রনদা প্রসাদ সড়কে একটি দেয়াল আকস্মিকভাবে ধসে পড়লে তার নিচে চাপা পড়েন মনছুর ও মাজেদিদ।" তাদের দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কুমিল্লা হাসপাতালেই মাজেদিদের মৃত্যু হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে কসবা থানার ওসি হাম্মাদ হোসেন সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন তিনি। বিইিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১২০৪ ঘ.