ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয়ে উভয়ের অভ্যন্তরীণ ও গভীর সমূদ্র বন্দর ব্যবহার করার সুযোগ পেতে যাচ্ছে।
বন্দর ব্যবহার সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার শ্রীলংকা গেছেন।
এই চুক্তি স্বাক্ষর হলে দেশ দু'টি পরস্পরের অভ্যন্তরীণ নৌ-বন্দর ও গভীর সমূদ্র বন্দর ব্যবহার করার সুবিধা পাবে। এক্ষেত্রে নিজ নিজ দেশের বন্দর ব্যবহারের মতোই সুবিধা পাবে দেশ দু'টির সমূদ্রগামী জাহাজ।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে ১৯৭৯ সালে দু দেশের মধ্যে এ ধরণের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু পরবর্তীতে চুক্তিটি অকার্যকর হয়ে পড়ে। ফলে বাংলাদেশকে জরুরি প্রয়োজনে সিঙ্গাপুরের বন্দর ব্যবহার করতে হয়।
স
bdnews24