২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রশিল্পী কিবরিয়া আর নেই

চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা গেছেন। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা গেছেন। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। কিবরিয়ার দীর্ঘ দিনের সহযোগী ও ছাত্র সমরজিৎ রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ৩১ মে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।" এই শিল্পীর মরদেহ দুপুরে বারডেম হাসপাতালের হিমঘরে নিয়ে রাখা হয়। সমরজিৎ রায় বলেন, "উনার এক ছেলে বিদেশে আছেন। সে ফিরলে ১০ জুন দাফন করা হবে।" ১৯২৯ সালে পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন কিবরিয়া। ১৯৫১ সাল থেকে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতে শুরু করেন তিনি। ১৯৫২ সালে জাপানে গিয়ে বিমূর্তধারার চিত্রকর্মে আকৃষ্ট হন এই শিল্পী। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার শিল্পকর্ম প্রশংসা পায়। একুশে ও স্বাধীনতা পদক জয়ী মোহাম্মদ কিবরিয়ার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৫৫৮ ঘ.