২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিলসহ চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেপ্তার

কুমিল্লা সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

কুমিল্লা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকালে সদর উপজেলার শাহপুর ঈদগাহ এলাকা থেকে মো. জাকির হোসেন মানিক ওরফে বোমা মানিককে (৪০) গ্রেপ্তার করা হয়। মানিক জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি এই ইউনিয়নের কালিকাপুর এলাকার প্রয়াত সিরাজুল হকের ছেলে। বিজিবি কর্মকর্তাদের বরাত দিয়ে কোতয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, কুমিল্লার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বৌয়ারা বাজার ক্যাম্পের একটি দল মানিকের শরীরে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাকে থানায় সোপর্দ করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে বিজিবি, বলেন ওসি। আগামী ৮ জুন সদর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.