২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিরাপত্তা পরিষদে নির্বাচনে সহায়তা করবে ইরান'

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচনে সহায়তা করবে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচনে সহায়তা করবে ইরান। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইরান এ বিষয়ে আমাদের নিশ্চিত করেছে। ২০১৬-১৭ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতা চাওয়া হচ্ছে। পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আজ (রোববার) বাংলাদেশে এসেছেন এবং তাদের মধ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে। "রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে তেহরানে সন্ত্রাসবাদবিরোধী একটি সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে বাংলাদেশে এসেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী ফতুল্লাহী। আগামী ২৩ ও ২৪ জুন ওই সম্মেলন হবে।" সোমবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাণিজ্য বিষয়ক আলোচনা করবেন বলে চানান দীপু মনি। উপ-পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা। বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২১৩৮ ঘ.