২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসু হত্যা: তিন আসামির রিমান্ড

নাটোরে যুবলীগ কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলার তিন আসামিকে তিন দিনের হেফাজতে (রিমান্ডে) নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

নাটোর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে যুবলীগ কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলার তিন আসামিকে তিন দিনের হেফাজতে (রিমান্ডে) নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। রোববার দুপুরে শুনানি শেষে নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন। তিন আসামি তোহিদুল ইসলাম ওরফে নিবুল, সাজেদুল ইসলাম ও উজ্জ্বল হোসেনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হিফজুর মুন্সি আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। গত ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের ঘনিষ্ট সহযোগী যুবলীগ কর্মী আবু বক্কর ওরফে রাসুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৬ মে তোহিদুল ইসলাম ওরফে নিবুল, সাজেদুল ইসলাম ও উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৪৫ ঘ.