২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নৌকাডুবি, এক জেলে নিখোঁজ

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছধরা নৌকা ভেঙে ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চাঁদপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছধরা নৌকা ভেঙে ডুবে গেছে। এতে ওই নৌকার এক জেলে নিখোঁজ এবং অপর চারজন আহত হন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঈশানবালা এলাকায় এ দুর্ঘটনায় নিখোঁজ রুবেল (১৬) নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ঈশানবালা ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের নাসির মাঝি (৩৮), কাউসার (২২), হাবিবুর রহমান (২৫) ও মুক্তার (১৯)। নাসির মাঝি চাঁদপুর সদর হাসপাতালে চিকিসাধীন। কাউসারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু'জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সারাদিন মেঘনা নদীতে খোঁজাখুজি করেও রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুর্ঘটনার খবরটি শুনেছেন। তবে ক্ষতিগ্রস্তাদের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৪ ঘ.