২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলার ক্ষত এখনো সারেনি সাতক্ষীরায়

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার দুই দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের মানুষ এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। পানীয় জল আর কর্মসংস্থানের অভাবে তাদের দিন কাটছে অনাহার-অর্ধাহারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাতক্ষীরা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার দুই দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের মানুষ এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। পানীয় জল আর কর্মসংস্থানের অভাবে তাদের দিন কাটছে অনাহার-অর্ধাহারে। গত কয়েকদিন সুন্দরবন সংলগ্ন এই দুটি ইউনিয়ন ঘুরে দুর্গতদের কাছ থেকে এই চিত্র পাওয়া গেছে। গাবুরার ছবিরুদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘর একখান পাইছি। তবে কাজ নাই।" তিনি বলেন, চিংড়ি চাষ বন্ধ। জমি নাই যে কৃষিকাজ করবো। বনে গেলে জলদস্যুরা চাঁদাবাজির জন্য জিম্মি করে। পিটায়, হত্যাও করে। তার মধ্যে আবার বাঘের ভয়। তাইলে কীভাবে বাঁচবে এই দুই ইউনিয়নের মানুষ? ২০০৯ সালের ২৫ মে আইলায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার তিনটি ইউনিয়নের ৭৩ জন নিহত মারা যায়। বিলীন হয়ে যায় ১১৭ কিলোমিটার বাঁধ। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এসময় ক্ষতিগ্রস্ত হয় ২ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি আর ৩২ হাজার একর চিংড়ি ঘের। ঘর হারায় কয়েক লাখ মানুষ। ভেঙ্গে পড়ে যোগাযোগ ব্যবস্থা। মানুষ আশ্রয় নেয় বাঁধের উপর। আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার ও বেসরকারি পর্যায় থেকে ঘর দেওয়া হয়। তবে সে ঘরও সবাই পায়নি। ক্ষতিগ্রস্তরা জানান, অনেকে নিজেদের উদ্যোগেই ঘর তুলেছে। অনেকে কাজের সন্ধানে বাইরে চলে গেছে। আর কিছু পরিবার এখনো বাঁধের ওপরই রয়ে গেছে। ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার শ্যামনগর সফরকালে ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ঘর নির্মাণের জন্য ২০ হাজার টাকা করে মঞ্জুর করেন। তবে এই এই টাকা এখনো ব্যাংকে পড়ে আছে। দুর্গতদের পুনর্বাসনের কাজে লাগেনি। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য এইচ এম রেজা ও গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেলিনের মধ্যে এই টাকা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরে মামলাও হয়। এ কারণেই টাকা উত্তোলন করা যাচ্ছে না। স