২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত

রাজশাহীগামী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় দেশের অন্যান্য স্থানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বুধবার প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীগামী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় দেশের অন্যান্য স্থানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বুধবার প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিলো। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে সকাল পৌনে ৮টার দিকে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় বলে রেল কর্মকর্তরা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনর চারটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ট্রেনটি ওঠানোর পর বিকাল সাড়ে ৪টা থেকে রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯০০ ঘ.