নরসিংদী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় ট্রাকচাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালক ও সহকারীকে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার ভেলানগর মাইক্রোবাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জুয়েল (৮) জেলার শিবপুর উপজেলার খৈনকুট গ্রামের বাসিন্দা।
নরসিংদী সদর মডেল থানায় ওসি মো. আনোয়ার হোসেন জানান, খৈনকুট মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র জুয়েল ভেলানগরে তার ফুফুর বাড়িতে আসার পথে ট্রাকচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ট্রাকের চালক বিশ্বজিৎ দাস (৩৫) ও সহকারী জিয়াউর রহমানকে (৪০) পুলিশ আটক করেছে।
লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১২২ ঘ.
bdnews24