২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগগঞ্জের লেছড়াগঞ্জ ইউপি নির্বাচন স্থগিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউপি নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

মানিকগগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউপি নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ভোটার তালিকা সংশোধন এবং সীমানা বিরোধ নিস্পত্তির বিষয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেয়। সোমবার রাতে এ আদেশের কপি পেয়েছেন বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অপূর্ব কুমার মণ্ডল। তবে এ ইউনিয়েনে নির্বাচনের নতুন তারিখ দেওয়া হয়নি। উপজেলার অন্য ইউনিয়নগুলোয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন। ইউএনও অপূর্ব কুমার মণ্ডল নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আদেশের কপি আমাদের হাতে এসে পৌঁছেছে।" এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। লেছড়াগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আলাউদ্দিন মিয়া ভোটার তালিকা সংশোধন ও সীমানা নিয়ে বিরোধ নিস্পত্তির জন্য গত ১০ মে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.