ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব আনোয়ারুল করিমকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে ওএসডি করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের ক্রয় কর্মকর্তা খোরশেদা ইয়াসমিনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৯ ঘ.
bdnews24