২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনিতে ভোট স্থগিত, সড়ক অবরোধ

বাগেরহাটের মোল্ল্যাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদের নির্বাচন আবারও স্থগিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

বাগেরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্ল্যাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদের নির্বাচন আবারও স্থগিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর দুই ঘণ্টা পর নির্বাচন কমিশনের আদেশে নির্বাচন স্থগিত করা হয়। এ ঘটনায় ঐ ইউনিয়নের ভোটাররা ক্ষুব্ধ হয়ে বাগেরহাট-মাওয়া সড়ক জয়ডিহিতে অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে জনতাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম জানান, নির্বাচন কমিশনের আদেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট গ্রহণ বন্ধ করা হয়। এ সময় বিক্ষুব্ধ কিছু ভোটার জয়ডিহি এলাকায় ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫১ ঘ.