২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উপরাষ্ট্রপতি আসছেন বৃহস্পতিবার

রবিঠাকুরের সার্ধশত জন্মদিন পালনের অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের উপরাষ্ট্রপতি এম হামিদ আনসারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবিঠাকুরের সার্ধশত জন্মদিন পালনের অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের উপরাষ্ট্রপতি এম হামিদ আনসারি। শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। আনসারি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন। শুক্রবারই তিনি ঢাকা ছাড়বেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এমআই/১২৪৫ ঘ.