২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় বাসচাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় বাসচাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ওই সড়কটি এক ঘণ্টা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। নিহত মাহমুদা আক্তার (১০) শহরের আসিফ টিউটোরিয়ালের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুতগামী একটি লোকাল বাস মাহমুদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৪৪ ঘ.