২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০১-এর সহিংসতার তদন্ত প্রতিবেদন বিএনপির প্রত্যাখ্যান

২০০১ সালের সহিংসতা ঘটনায় সরকারের তদন্ত প্রতিবেদনকে 'রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট' বলে অভিহিত করে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের সহিংসতা ঘটনায় সরকারের তদন্ত প্রতিবেদনকে 'রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট' বলে অভিহিত করে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপি। শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, "বিরোধী দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে তথাকথিত প্রতিবেদন সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। তাদের ব্যথর্তা ও অপশাসনের বিরুদ্ধে বিরোধী দল যাতে আন্দোলন করতে না পারে সেই লক্ষ্যে মিথ্যা মামলায় জড়িয়ে নেতা-কর্মীদের হয়রানি ও হেনস্তা করাই প্রতিবেদনের অন্যতম উদ্দেশ্য। আমরা এই পক্ষপাতদুষ্ট কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।'' গত ২৪ এপ্রিল তদন্ত প্রতিবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জমা দেয়া হয়। মওদুদ আহমদ বলেন, ''২০০১ সালের সংসদ নির্বাচনে পর বিচারপতি সাহাবুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশের দক্ষিণাঞ্চলসহ কয়েকটি এলাকায় কিছু রাজনৈতিক সহিংস ঘটনা ঘটেছিলো। এতে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় কিছু কর্মী আক্রান্ত হয়। কিন্তু আওয়ামী লীগ ওই সব ঘটনাকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে সা