মাওয়া (মুন্সীগঞ্জ), এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা বহুমুখী সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে নদীর বুকে ভাষাশহীদ বরকত ফেরিতে। দেশের দীর্ঘতম এ সেতু নির্মাণে ১২০ কোটি ডলার দিচ্ছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন বাংলাদেশে সংস্থার আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন, সরকারের পক্ষে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
ঋণ চুক্তির সঙ্গে প্রকল্পেরও একটি চুক্তি হয়। বিশ্বব্যাংকের পক্ষে অ্যালেন এবং সরকারের পক্ষে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া একে সই করেন।
চুক্তি স্বাক্ষর শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "এটা বিরাট কাজ। এই সরকারের মেয়াদেই এ কাজ শেষ হবে- এতে কোনো সন্দেহ নেই।"
২৯০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য এ সেতুর জন্য ১২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এছাড়া আরো ৩০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে সংস্থাটি।
এছাড়া প্রকল্পটির জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি ৫০ লাখ ডলার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৪০ কোটি ডলার এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। বাকি ২৫ কোটি ৭০ লাখ ডলার দেবে বাংলাদেশ সরকার।
অর্থমন্ত্রী বলেন, "এডিবি ও আইডিবির সঙ্গে আগামী মাসে চূড়ান্ত চুক্তি হবে। এরপর হবে জাইকার সঙ্গে।"
অক্টোবরের মধ্যে সেতু নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে জানিয়ে তিনি বলেন, "আমরা দারিদ্র্য বিমোচনের যে স্বপ্ন দেখছি, এ সেতু নির্মাণের মাধ্যমে তার অনেকটাই বাস্তবায়ন হবে।"
সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণ হলে মোট দেশজ উৎপাদন হার এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে এবং প্রতি বছর দশমিক ৮৪ শতাংশ হারে দারিদ্র কমবে।
মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, স্থানীয় সংসদ সদস্য সেগুফতা ইয়াসমিন এমিলি, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনগোজি ওকোনজো ইউয়েলা উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক রফিকুল ইসলামের দাবি, প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে পদ্মা বহুমুখী সেতু হবে এশিয়ার দীর্ঘতম সেতু।
দক্ষিণাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের যোগাযোগ স্থাপনকারী এ সেতুর ছয় দশমিক ১৫ কিলোমিটার থাকবে নদীর ওপর; বাকি প্রায় চার কিলোমিটার হবে দুই পাড়ে মাটির ওপর।
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনগোজি ওকোনজো ইউয়েলা বলেন, এ সেতু নির্মাণ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন কোটি মানুষের আর্থ সামাজি অবস্থার পরিবর্তন ঘটবে।
"আমরা চাই মানসম্পন্নভাবে এ সেতু নির্মাণ হোক, যাতে অন্তত ১০০ বছর এ সেতু টিকতে পারে। এর নির্মাণ কাজ হতে হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আশ্বাস দেন, "এ প্রকল্পে কোনও অনিয়ম দুর্নীতি হবে না। সেইভাবেই প্রস্তুতি নিয়ে এগুচ্ছি আমরা।"
অর্থমন্ত্রী বলেন, "সেতুর কাজ যাতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হয়, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সেল গঠন করেছে। এছাড়া কারিগরি কমিটিতে বিশেষজ্ঞ রাখা হয়েছে।"
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে প্রকল্প এলাকা ঘুরে দেখেন সরকার ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। একটি পুনর্বাসন প্রকল্পে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
সেতু বিভাগের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানান, এ সেতু নির্মাণ করতে গিয়ে প্রায় ৭৫ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন। চার থেকে পাঁচ হাজার পরিবারকে ঘরবাড়ি হারাতে হবে।
এ জন্য নদীর দুই পাড়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুইটি এবং শরীয়রতপুরের জাজিরা ও মাদারিপুরের শিবচর থানায় একটি করে মোট চারটি পনর্বাসন কেন্দ্র খোলা হচ্ছে। এসব কেন্দ্রে দুই হাজার পরিবারকে পুনর্বাসন করা হবে এবং বাকি তিন হাজার পরিবার সেচ্ছায় অন্যত্র বাড়িঘর করবে বলে সেতু বিভাগের বিজ্ঞপ্তিতে উলে
bdnews24