চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- মোহাম্মদ জলিল (৪০), আব্দুল বশর (৫২), মো. রাসেল (১৫) ও মো. এমরান (১৮)।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দরের নিরাপত্তাকর্মীরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দরে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে সকাল থেকে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় ১২ জনকে আটক করা হয়।
"তার মধ্যে যাচাই-বাছাই করে চারজনকে বন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।"
বন্দরে সাধারণত অনুমতিপত্র নিয়ে প্রবেশ করতে হয়। এছাড়া বন্দরে আসা ট্রাকে একজন সহকারী থাকার নিয়ম থাকলেও অনেক সময় ট্রাকে একাধিক শিশু বয়সী সহকারী থাকে।
পুলিশে সোপর্দ হওয়া চারজনের অনুমতিপত্র ছিলো না। তারা কোনো ট্রাকের সঙ্গেও বন্দরে আসেননি।
এদিকে, কলম্বোগামী জাহাজে করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আটক আক্তার আলীকে কারাগারে পাঠানো হয়েছে।
বন্দর থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মো. ছানাউল
bdnews24