২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় তড়িতাহত হয়ে শ্রমিকের মৃত্যু

নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত শাহাদাত হোসেন (৩০) হাজিগঞ্জ গন্দুকপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনেস্টেবল মোহাম্মদ হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টায় পতেঙ্গা স্টিল মিল এলাকায় রাস্তার পাশে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শাহাদাত। আশঙ্কাজনক অবস্থায় সকাল সাড়ে ৮টায় চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক জানান, শাহাদাত মারা গেছেন। হান্নান জানান, শাহাদাত নগরীর খুলশী থানার ৪ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.