ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার টিআইবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এছাড়া টিআইবি'র মহাসচিব নির্বাচিত হন ইউনেস্কোর নির্বাহী পরিষদের সদস্য ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার টিআইবি ট্রাস্টি বোর্ডের এক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদায়ী চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, মহাসচিব অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও কোষাধ্যক্ষ সুলতানা কামাল টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য থাকবেন।
সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অনুঘটক হিসেবে কাজ করছে এই সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৮৪১ ঘ.
bdnews24