২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব, ইউএনও সহ কয়েকটি পদে রদবদল

প্রশাসনে উপসচিবসহ বেশ কিছু পদে রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে উপসচিবসহ বেশ কিছু পদে রদবদল হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এর মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব আজম খানকে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পদে প্রেষণে থাকা উপসচিব আলতাব হোসেনকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক পদে প্রেষণে বদলি করা হয়েছে। চুক্তিতে থাকা জাতিসংঘে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (কালচারাল) পদে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ১ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য। অন্যদিকে, মেহেরপুরের গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মোস্তফা জামালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব ও যশোরের কেশবপুরের ইউএনও শাহিদা সুলতানাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রেষণে থাকা সিনিয়র সহকারী সচিব হাবিব মো. হালিমুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক পদে বদলি করা হয়েছে। ইউএনও হিসেবে বদলির জন্য মুন্সিগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও বরিশাল বাকেরগঞ্জের ইউএনও এসএম আজিউর রহমানকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং রাজবাড়ীর গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) হোসেন শওকতকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গিয়াস উদ্দিন মোঘলকে বিদ্যুৎ বিভাগে, মাহবুবুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে ও রোকেয়া খাতুনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একই পদে বদলি করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইউনুচ আলী খানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত মো. রফিক ও চট্টগ্রামের হাটহাজারি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শারমিনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/২০৩৮ ঘ.