বান্দরবান, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামা উপজেলার সাপমারা থেকে রোববার সন্ধ্যায় খোলা বাজারে বিক্রির ১৫ বস্তা চাল আটক করেছে এলাকাবাসী।
প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল আছে। চালগুলো স্থানীয় ওএমএস ডিলার মো. আলীর।
লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামালুদ্দিন জানিয়েছেন, ডিলার মো. আলী ১৫ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার পর একটি পিকআপে করে সেগুলো নিয়ে যাচ্ছিল।
এলাকার লোকজন চালসহ পিকআপটি আটক করে পুলিশকে খবর দেয়।
লামা থানার ওসি মোহাম্মদ হোসেন রাত ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে না আসা পর্যন্ত বিমস্তারিত বলা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24