২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

বরিশাল সদর উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বরিশাল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে উপজেলার চর কাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আব্দুল লতিফ সিকদার (৭৫) দিনারের পোল এলাকার সিকদার বাড়ির বাসিন্দা। বন্দর থানার ওসি ফিরোজ আহম্মেদ সাংবাদিকদের জানান, লতিফ সিকদার ভ্যানে করে কাউয়ার চর ফেরিঘাট থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে লতিফ সিকদার মারা যান বলে জানান ওসি। দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। নিহতের পরিবার কোনো মামলা না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১৩ ঘ.