কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপপরিদর্শক গৌতম রায় হত্যাকাণ্ডের যে তদন্ত পুলিশ করেছে, তা নিয়ে অসন্তোষ রয়েছে এ পুলিশ কর্মকর্তার স্বজনের। তাই বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তারা।
বংশাল থানায় কর্তব্যরত গৌতমকে গত বছরের ২০ এপ্রিল রাজধানীর ধোলাই খালের লালমোহন সাহা স্ট্রিটের একটি গলিতে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
সূত্রাপুর থানার ওই এলাকায় সন্দেভাজনদের দেহ তল্লাশির সময় গৌতমকে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত ২৭ মার্চ গৌতম হত্যাকাণ্ডের অভিযোগপত্র ঢাকার হাকিম আদালতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে গ্রেপ্তারকৃত চার জনকে আসামি করা হয়েছে।
তারা হলেন- আহম্মেদ আলী ওরফে হায়দার ওরফে হাদী, জাকির হোসেন ওরফে কাইল্যা জাকির ওরফে বাইট্যা জাকির ওরফে সেলিম, মো. জামান মলি
bdnews24