২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে মাতোয়ারা চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে নতুন বছর বরণ করে নেওয়ার উৎসবে সকালেই ছিলো বৃষ্টি। কিন্তু তা নগরবাসীর আনন্দে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে নতুন বছর বরণ করে নেওয়ার উৎসবে সকালেই ছিলো বৃষ্টি। কিন্তু তা নগরবাসীর আনন্দে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। নগরীর ডিসি হিল, সিআরবি শিরীষ তলাসহ বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠানে আসা হাজার হাজার মানুষ বৃষ্টি উপেক্ষা করে পেছনের গ্লানি মুছে সামনে এগিয়ে যাবার প্রাণশক্তিই গ্রহণ করেছেন। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সকল বয়সী মানুষ বাহারি পোশাক পড়ে বৃহস্পতিবার ভোর থেকেই চট্টগ্রামে বর্ষবরণের অন্যতম অনুষ্ঠানস্থল ডিসি হিল ও সিআরবি শিরীষ তলায় ভিড় করেন। সকাল ৮টার দিকে হুড়মুড় করে নামে বৃষ্টি। ভ্যাপসা গরমে বৃষ্টি খানিকটা স্বস্তি এনে দেয়। বর্ষবরণে মাতোয়ারা নগরবাসীর অনেকেই বৃষ্টিতে ভিজতে থাকেন প্রিয়জনকে সাথে নিয়ে। সকাল ৯টার দিকে বৃষ্টি কমে এলে অনুষ্ঠানস্থলে লোকজনের ভিড় বাড়তে থাকে। লোকে লোকারণ্য হয়ে ওঠে ডিসি হিল ও এর আশপাশে কয়েক কিলোমিটার এলাকা। সবাই মেতে উঠে পহেলা বৈশাখের উৎসবে। সকাল ৭টার দিকে বন্ধুদের সঙ্গে ডিসি হিলে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী পল্লব গুপ্ত বিপুুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বৃষ্টি আমাদের বর্ষবরণের উৎসবের আনন্দে খানিক বাগড়া দিয়েছে। তবে বৃষ্টি কমে এলে আবারও আমরা আনন্দে মেতে উঠেছি।" বৃষ্টি শেষে মেয়েকে নিয়ে ডিসি হিলে এসেছেন কম্পিউটার প্রকৌশলী সুব্রত বড়