২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের শুভেচ্ছা জানালেন হিলারি

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভাষীদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভাষীদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে সারাবিশ্বের বাংলাভাষীদের প্রতি রইলো আমার শুভ কামনা। "নতুন বছরে আমি বাংলাভাষীদের উন্নতি ও সুখ-শান্তি প্রত্যাশা করছি।" যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে হিলারির এ শুভেচ্ছা বাণী প্রকাশ হয়েছে। হিলারি বলেন, এই শুভদিন বাংলার সমৃদ্ধ সংস্কৃতির ইতিহাসের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ বয়ে এনেছে। আমরা শান্তি ও শুভ ভবিষ্যতের জন্য কাজ করি। "যুক্তরাষ্ট্র সব সময় আপনাদের পাশেই আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২১৪৪ ঘ.