২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

শরীয়তপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হন তিনজন। সোমবার রাতে মোল্লার হাট বাজারকান্দি গ্রামে এ হামলায় নিহত হন গ্রামের রঞ্জু মোল্লার ছেলে নাজিম উদ্দিন মোল্লা (৩৬)। আহতদের মধ্যে রয়েছেন- নিজামের বাবা রঞ্জু মোল্লা ও বড় ভাই কালিম মোল্লা। আরেকজনের নাম জানা যায়নি। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজিমের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার ফজর মোল্লা ও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিলো। সোমবার রাতে নাজিম তার বাবা ও ভাইদের নিয়ে এলাকার একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে ফজর মোল্লা, তার ভাই হানিফ মোল্লা ও নজরুল মোল্লাসহ ১০/১২ লোক তাদের পিটিয়ে আহত করে। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাজিম মারা যান। সোমবার গভীর রাতে পুলিশ হানিফ মোল্লার স্ত্রী রাবেয়া বেগম, ফজর মোল্লার স্ত্রী নারগিস বেগম ও বাবুল মালের ছেলে ফরিদ মালকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯০২ ঘ.