২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ মহিলা গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে দু'টি শাটারগান ও গাঁজাসহ এক মহিলা গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

কুষ্টিয়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে দু'টি শাটারগান ও গাঁজাসহ এক মহিলা গ্রেপ্তার হয়েছেন। চৌড়হাস ক্যানেল পাড়া থেকে গ্রেপ্তার রেখা খাতুন (৩৫) ওই এলাকারই বাসিন্দা। রোববার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালায়। অধিদপ্তরের কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিদর্শক (এসআই) সুনীল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে রেখা খাতুনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ঘর থেকে দুইটি দেশে তৈরি শাটারগান ও একশ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, বলেন সুনীল সাহা। তিনি আরো জানান, অস্ত্র ও গাঁজাসহ রেখাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০৯ ঘ.