২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাস উল্টে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

বগুড়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাস উল্টে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। রোববার উপজেলার চৌমুহনী-চাঁপাপুর সড়কের খিহালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত এমদাদুল হক (৩০) রূপালী ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা। তিনি আদমদীঘি উপজেলার কুশাবাড়ী গ্রামের মো. ইসরাফিলের ছেলে। দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাপুর থেকে বগুড়াগামী বাস খিহালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী ওই ব্যাংক কর্মকর্তা মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৫২ ঘ.