রংপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে কাউনিয়া উপজেলার হরিচরণ লকসর গ্রামে খেলার সময় সেফটি ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো এই গ্রামের মিজানুর রহমানের মেয়ে আফসানা (৫) ও আব্দুর রশিদের মেয়ে খুশি (৬)।
কাউনিয়া থানার ওসি কৃষ্ণ চন্দ্র জানান, আফসানা ও খুশি খেলার সময় এলাকার মিজানুর রহমানের বাড়ির সেফটি ট্যাঙ্কের ভেতর পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি বলেন, সেফটি ট্যাঙ্কের ঢাকনা না থাকায় খেলার সময় তারা ভেতরে পড়ে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯২১ ঘ.
bdnews24