২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম: পরিস্থিতি অনুযায়ী সেবা নির্ধারণের আহ্বান পুতুলের

অটিজম বিষয়ে জাতিসংঘের একটি সম্মেলনে অংশ নিয়ে উন্নয়নশীল দেশগুলোতে অটিস্টিক শিশুদের সঠিক পরিসংখ্যান না থাকার বিষয়টি তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 09:01 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিজম বিষয়ে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অটিস্টিক শিশুদের সঠিক পরিসংখ্যান না থাকার বিষয়টি তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্মেলনের মূল প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অটিস্টিক শিশুদের সেবা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, অবকাঠামোগত সুবিধা ও সামাজিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া জরুরি। জাতিসংঘ, হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অটিজম স্পিকস আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও বিভিন্ন দেশের ফার্স্টলেডিরা উপস্থিত ছিলেন। শিশু মনোবিদ সায়মা হোসেন পুতুল নিজেও এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা। পুতুল বলেন, অটিজম বিষয়ে সচেতনতা তৈরির জন্য বাংলাদশ সরকার আগামী জুলাই মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অটিজম স্পিকসের সহযোগিতায় 'গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ' (জিএপিএইচ) নামে একটি কর্মসূচি শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় অটিজমের বিরুদ্ধে লড়তে বাস্তবায়নযোগ্য, কার্যকর ও টেকসই প্রকল্প গ্রহণ করাই এ কর্মসূচির উদ্দেশ্য। অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে জিএপিএইচ কর্মসূচি এগিয়ে নেওয়া হবে বলে সম্মেলনে জানান তিনি। বয়সের সঙ্গে সঙ্গে শিশুদের বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকেই বলা হয় অটিজম। অটিস্টিক শিশুরা অন্যদের মতো করে নিজের যত