ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতির বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের করা আপিলের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আরো শুনানির জন্য আদেশ প্রত্যাহারের আবেদন করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে ইউনূসের আপিলের আবেদনটি খারিজ করে দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে তার অব্যাহতির আদেশকেই বৈধতা দেয় আপিল বিভাগ। এর কয়েক ঘণ্টা পর বিকালে ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন এই নোবেল বিজয়ী।
তার কৌঁসুলী মুস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদনটি সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। বুধবার গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের আপিল আবেদনের সঙ্গে এ আবেদনের ওপরও শুনানি হবে।
ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ড. কামাল হোসেন আদেশের প্রতিবাদ করে বিচারপতিদের বলেছেন, 'আমাদের বক্তব্য শেষ করতে না দিয়ে এভাবে তড়িঘড়ি করে লিভ টু আপিল ডিসমিস করা ন্যায়বিচারের পরিপন্থী হয়েছে। সুতরাং এ আদেশ প্রত্যাহার করে আমাকে পূর্ণ শুনানির সুযোগ দিতে হবে।'"
রোকন উদ্দিন মাহমুদ দাবি করেন, "ড. কামাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নির্দেশে অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহারের এই আবেদন হয়েছে।"
এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের আদেশের পর বাংলাদেশ ব্যাংকের কৌঁসুলি আজমালুল হোসেন কিউসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর ফলে ড. ইউনূস এখন আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে নেই।
আপিল বিভাগে শুনানিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আজমালুলের সঙ্গে ছিলেন তৌফিক নেওয়াজ। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইউনূসের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন।
অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। পাশাপাশি ইউনূসের বয়স নিয়েও আপত্তি তোলা হয় সরকারের মন্ত্রীদের বক্তব্যে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যরা হাইকোর্টে গেলে তাতেও ফল হয়নি। হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়।
হাইকোর্ট রিট আবেদন খারিজ করলে রায় স্থগিতের আবেদন নিয়ে গত ৯ মার্চ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর গত রোববার আপিলের আবেদন করেন তিনি।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার সে আবেদনও খারিজ করলো মঙ্গলবার।
তবে একই বিষয় নিয়ে আরেকটি রিট আবেদন করেছিলেন গ্রামীণ ব্যাংকের ৯ জন পরিচালক, সেটিও হাইকোর্ট খারিজ করে। এর বিরুদ্ধেও আপিলের আবেদন হয়েছে, যার শুনানি বুধবার আপিল বিভাগে হবে বলে গ্রামীণ ব্যাংকের আইনজীবীরা জানিয়েছেন।
সংবাদ সম্মেলন স্থগিত
আপিল বিভাগ ইউনূসের আবেদন খারিজের পর মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকলেও পরে তা স্থগিত করেন ইউনূস।
মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে বিকাল সাড়ে ৫টায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। সেখানে সাংবাদিকরা পৌঁছনোর পর বিকাল সাড়ে ৪টার দিকে জানানো হয়, সংবাদ সম্মেলন হবে না।
সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয়ক রফিকুল ইসলাম বলেন, পরে সংবাদ সম্মেলন হলে তা জানানো হবে।
এদিকে ইউনূসের সংবাদ সম্মেলনের কারণে মিরপুর ২ নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে পুলিশ পাহারা দেখা যায়। সেখানে সাংবাদিক ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিলো না। বিকাল পৌনে ৫টার দিকে র্যাব সদস্যরাও সেখানে অবস্থান নেয়।
সকালে আপিল বিভাগ ইউনূসের আবেদন খারিজের পরপরই সংবাদ সম্মেলন ডাকেন ইউনূস। তা গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম) জান্নাত ই কাওনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সমালোচনা ও সরকারের জবাব
ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা ওঠে। প্রধান বিরোধী দল বিএনপি এর সমালোচনায় মুখর হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক স
bdnews24