২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে এক ব্যক্তি খুন

রাজধানীর গুলশানে সোমবার ভোরে গোলাম রাব্বানী রোমান (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে সোমবার ভোরে গোলাম রাব্বানী রোমান (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোমানের বাসা খিলক্ষেত থানা এলাকায়। এ ঘটনায় রোমানের স্ত্রী শবনম কবির গুলশান থানায় একটি মামলা করেছেন। মামলার উদ্ধৃতি দিয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে গুলশানের ১২৩ নম্বর সড়কের ২১ নম্বর বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠার মুহূর্তে কয়েকজন সন্ত্রাসী পেছন দিক থেকে রোমানের ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে ওই বাসার দারোয়ান রমজান আলী উদ্ধার করে রিকশায় করে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোমানের স্ত্রী অভিযোগ করেছেন, প্রায় দুই সপ্তাহ আগে সীমানা প্রচীর দেওয়াকে কেন্দ্র করে বসুন্ধরা গ্র"পের লোকজনের সঙ্গে তার স্বামীর ঝগড়া-বিবাদ হয়েছিলো। তবে কোথায় বা কাদের সঙ্গে ঝগড়া হয়েছে তা মামলায় উল্লেখ নেই বলে জানান এস আই মো. আলি। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ফিরোজ কবির বিডিনিউজ টোােয়ন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রোমানের সঙ্গে তার দুই বন্ধু ছিলো। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গুলশানের যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটির ছয়তলা মূলত ক্লাব। 'ক্লাব টোয়েন্টি নাইন' নামে এই ক্লাবে তার যাতায়াত ছিলো। রোমান জমি কেনা-বেচার ব্যবসা করতেন বলেও জানান তিনি। ফিরোজ বলেন, ঘটনার রাতে তার সঙ্গে থাকা ওই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যার ক্লু পাওয়া যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/পিডি/২০০৫ ঘ.