২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যর্থনা জানাতে আসা নেতা-কর্মীদের খালেদার ধন্যবাদ

বিমান বন্দরের বাইরে তাকে অভ্যর্থনা জানাতে আসা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বন্দরের বাইরে তাকে অভ্যর্থনা জানাতে আসা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "সৗদি আরব থেকে ঢাকায় ফেরার পর ম্যাডামকে [খালেদা] দলের নেতা-কর্মী-সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বিমান বন্দর থেকে দীর্ঘ সড়ক পথে নেতা-কর্মীরা অত্যধিক গরমের মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় বিএনপি চেয়ারপারসন তাদের সাধুবাদ জানান।'' ওই সময় যানজটে নগরবাসীর দুর্ভোগের জন্য বিরোধী দলীয় নেতা দুঃখ প্রকাশ করেন বলেও জানান প্রেস সচিব। সৌদি আরব সফর শেষে রোববার বিকালে দেশে ফিরেন খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকায় ভিড় জমান বিএনপি নেতা-কর্মীরা। দলীয় নেতা-কর্মীদের ওই জমায়েতের কারণে কুড়িল বিশ্বরোড মোড় থেকে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে দলের জ্যেষ্ঠ নেতাদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে খালেদা বলেন, "এর মাধ্যমে সরকার আবারও ছোট মনের পরিচয় দিলো।" মুফতি আমিনীর হরতালের সমর্থনে যশোরে হেফাজতে ইসলামী'র মিছিলে সংঘর্ষে এক জন নিহত এবং চট্টগ্রামে অনুরূপ একটি মিছিলে সংঘর্ষের ঘটনার নিন্দা জানান বিরোধী দলীয় নেতা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,''এ রকম হামলা ন্যাক্কারজনক ও নিন্দনীয়।'' চট্টগ্রামে হেফাজতে ইসলামীর কর্মীদের সঙ্গে গত শুক্রবার পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৯ ঘ.