২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মদ ও অস্ত্র উদ্ধার

মহানগরীর বড় মির্জাপুর রোডে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 07:27 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

খুলনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীর বড় মির্জাপুর রোডে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। খুলনা মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের বিশেষ শাখা (এসবি) রোববার রাত ১২টার পর এ অভিযান চালায়। মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান জানান, ওই বাড়ি থেকে কয়েকশ' বোতল বিদেশি মদ, একটি দেশি বন্দুক, ছয় রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে বাড়ির মালিক মো. শাহজাহান হাওলাদারকে পাওয়া যায়নি। তার স্ত্রী পারুল বেগম, ছেলে শুভ, মেয়ে মহুয়া, গৃহকর্মী রেশমিকে আটক করেছে পুলিশ। পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান আরো জানান, শাহজাহানের বিকরুদ্ধে খুলনা সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০১১৮ ঘ.