ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরে রাখা বালতির পানিতে ডুবে আড়াই বছরের শিশু মৃদুল হোসেন জিসানের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে গোরান ভূঁইয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জিসানের বাবা দেলোয়ার হোসেন জানান, তার স্ত্রী মুক্তি বেগম বালতিতে পানি ভরে রেখে অন্য কাজ করছিলেন। খেলতে খেলতে কোনো এক সময় ওই বালতির পানির মধ্যে পড়ে যায় জিসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৩টার দিকে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনরা শিশুর লাশ নিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৩০ ঘ.
bdnews24