পাবনা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার দোহারপাড়া গ্রামে হত্যার পর এক গৃহবধূর লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত সালমা খাতুন (২৪) রাধানগর যুগীপাড়া মহল্লার হাছেন প্রামানিকের মেয়ে। দোহারপাড়া গ্রামের মোকারম হোসেন মোল্লার স্ত্রী।
দোহারপাড়া গ্রামে গত ৭ মার্চ সালমাকে হত্যা করে শ্বশুড় বাড়ির লোকজন লাশ গুম করার অভিযোগ করেছে তার পরিবার।
এই অভিযোগে ৮ মার্চ সালমার ভাই রফিকুল ইসলাম সদর থানায় পাঁচজনকে আসমি করে একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, দু'বছর আগে মোকারম হোসেন মোল্ল
bdnews24