২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর প্রকল্প নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

জাপানের ভূমিকম্পের ফলে পরমাণু কেন্দ্রে বিপর্যয়ের পর এভাবে বিদ্যুৎ উৎপাদন নিয়ে অনেক দেশ নতুন করে ভাবতে শুরু করলেও রূপপুর প্রকল্প নিয়ে এগোচ্ছে সরকার। শামীম আহমেদ এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, প্রস্তাবিত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এমনভাবে তৈরি করা হবে যাতে সেটি ১০ মাত্রার ভূমিকম্পও সহ্য করতে পারে। তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। "বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে থাকলেও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রিখটার স্কেলে ১০ মাত্রার বেশি ভূমিকম্প সহ্য করার মতো করে তৈরি করা হবে।" জাপানের দুর্ঘটনা ভূমিকম্পে নয় বরং সুনামির কারণে হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সুনামি না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। গত শুক্রবার রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও ১০ মিটার উচ্চতার সুনামির পর জাপানের ফুকুশিমায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে, যা নিয়ে সারাবিশ্ব উদ্বেগাকুল। গত ২৪ ফেব্র"য়ারি পাবনার রূপপুরে দুটি পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। এর প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার মেগাওয়াট। কয়েকটি দেশ যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে তখন বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কোনো ঝুঁকি থাকবে কি না- জানতে চাইলে ওসমান বলেন, "এত কম খরচে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ আমরা পাবো না, তাই এ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবেই।" জাপানের বিপর্যয়ের পর জার্মানি তাদের পুরনো সাতটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জার্মানি বা অন্যান্য দেশে দ্বিতীয় প্রজন্মের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রটি হবে তৃতীয় প্রজন্মের। এতে দুর্ঘটনা মোকাবেলায় সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।" রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দুটি স্থাপনে সব ধরনের আধুনিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, "ভারতের মতো বিশ্বের অন্যান্য স্থানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সমুদ্রের পাশে থাকলেও রূপপুরে তা নদীর ধারে গড়ে উঠবে। এজন্য এখানে সুনামির কোনো সম্ভাবনা থাকবে না।" আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি যাচাই করবে বলেও জানান তিনি। ওসমান জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়তা করবে রাশিয়া। পারমাণবিক চুল্লির জ্বালানি সরবরাহ ও বর্জ্য জ্বালানি ফিরিয়ে নেবে দেশটি। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরিতেও সহযোগিতা পাওয়া যাবে। রাশিয়ার সঙ্গে চুক্তির ফলে বিদ্যুৎ প্রকল্প দুটি স্থাপনে প্রয়োজনীয় অর্থ সংস্থানের পথ তৈরি হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বন্ধ করার প্রক্রিয়াগত বিষয়টিও তাদের তদারকিতে থাকবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাপানে যে সব বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে, সেগুলো কমপক্ষে ৪০ বছর আগে তৈরি। স