২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গোলগুলি: পুলিশসহ আহত ২

একদল বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে পুলিশসহ দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

গাজীপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদল বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে পুলিশসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার চতর বাজারে এ ঘটনায় আহতরা হলেন- জয়দেবপুর থানার কনস্টেবল মো. আব্দুল মোমিন (৩৫) এবং ফারুক (২৫) নামের এক হামলাকারী। কনস্টেবল আব্দুল মোমিনকে প্রথমে গাজীপুর সদর হাসাপাতালে পাঠানেরা হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে পুলিশ চতর বাজার এলাকায় একটি অভিযানে গেলে একদল অস্ত্রধারী তাদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। গোলাগুলি শেষে চার রাউন্ড গুলি ও একটি রিভলবারসহ আহত ফারুককে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪২ ঘ.