নোয়াখালী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর চাটখিলে হত্যা মামলার আসামি মো. হাসান (৪৮) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে।
হাসানের চাচা আবু তাহের বাদি হয়ে সোমবার সকালে চাটখিল থানায় হত্যা মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার রাত ১০টার দিকে উত্তর রাম নারায়নপুর নিজ গ্রামের বাজারে হাসানকে গুলি করে হত্যা করে দুস্কৃতকারীরা।
হাসানের বিরুদ্ধে লক্ষ্মীপুর ও চাটখিল থানায় পুলিশ হত্যা ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলায় তিনি সাজা ভোগ করেছে বলে পুলিশ জানিয়েছে।
চাটখিল থানার ওসি নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, অন্তঃকোন্দল অথবা প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24