২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে উদ্ধারদল পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

জাপানে উদ্ধারদল পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশে। জাপান যখনই চাইবে তখনই চিকিৎসকসহ এই উদ্ধারদল সে দেশের পাঠানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে উদ্ধারদল পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশে। জাপান যখনই চাইবে তখনই চিকিৎসকসহ এই উদ্ধারদল সে দেশের পাঠানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তোমাৎসু শিনোৎসুকা রোববার রাতে শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী বলেন, জাপানের জনগণ চাইলে ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকার প্রস্তুত। বঙ্গবন্ধুর সময় থেকে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা উত্তর দু'দেশের সম্পর্ক ভালো ছিলো। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে। জাপান বাংলাদেশের একক বৃহত্তম দাতা। ভূমিকম্প ও সুনামির পর বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে জাপানের প্রধানমন্ত্রীকে পাঠানো শোক বার্তার জন্য সে দেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তোমাৎসু। জাপানের জনগণের সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রচেষ্ঠার জন্য ধন্যবাদ প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত। সাক্ষাতে আবুল কালাম আজাদ ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিতক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৫১ ঘ.