২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল নগরী ও মুলাদীতে অগ্নিকাণ্ড

বরিশাল নগরী এবং মুলাদী বন্দর বাজারে অগ্নিকাণ্ডে বাড়ি ও দুটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

বরিশাল, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরী এবং মুলাদী বন্দর বাজারে অগ্নিকাণ্ডে বাড়ি ও দুটি দোকান পুড়ে গেছে। শনিবার রাত ৮টার দিকে বরিশাল নগরীর নবগ্রাম খান সড়কের ঠ্যাডা বাড়িতে এবং রাত ৯টার দিকে মুলাদী বন্দরে পূর্ব বাজারে অগ্নিকাণ্ড ঘটে। কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠ্যাডা বাড়িতে কবির ও রফিক হাওলাদারের বসত ঘরে আগুন লাগে। চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে জানান আবু সাইদ। দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মুলাদী থানার ওসি আমিরুজ্জামান আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুলাদী বন্দরে পূর্ব বাজার বাইতুল নূর জামে মসজিদের পশ্চিম পাশে মামনি নামের একটি বেকারীতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশেই আশিক এন্টারপ্রাইজ নামের একটি সারের দোকান ছড়িয়ে পড়ে। বন্দর এলাকার ব্যবসায়ীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মুলাদী বন্দর বণিক সমিতির সভাপতি এফ এম মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বাজারের অন্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩১৮ ঘ.