কুড়িগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভারতের ১০টি ছিটমহলের জনসংখ্যা ১ হাজার ১৫৯।
জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্র"পের চতুর্থ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬৩ বছর পর 'হেড কাউন্টিং' শেষে এই তথ্য পাওয়া গেছে।
ভুরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক জানান, গত ২৭ ফেব্র"য়ারি থেকে ৫ মার্চ- সাত দিন এই গণনার কাজ চলে। গণনায় ১০ ছিটমহলে ১৯৪টি পরিবারে ১ হাজার ১৫৯ জন নারী-পুরুষ ও শিশু থাকার তথ্য বেরিয়ে এসেছে।
হেড কাউন্টিংয়ে পাওয়া তথ্যানুযায়ী সদর ইউনিয়নে অবস্থিত ভারতের কালামাটি ছিটমহলে ২২টি পরিবারে ৯০ জন এবং শিলখুঁড়ি ইউনিয়নে অবস্থিত ছোট গাড়োলঝারা প্রথম খণ্ডে ২৫টি পরিবারে ১৫২ জন এবং ছোট গাড়োলঝারা দ্বিতীয় খণ্ডে ৩৮টি পরিবারের ১৮৪ জন বসবাস করছে।
এছাড়াও পাথরডুবি ইউনিয়নের সাহেবগঞ্জে ১৩টি পরিবারে ১৫৫ জন, দিঘলটারী প্রথম খণ্ডে ২০টি পরিবারে ১১৪ জন, দিঘলটারী দ্বিতীয় খণ্ডে ৬টি পরিবারে ৪৩ জন, সেউতি কুর্শায় ৩৯টি পরিবারে ২২৬ জন, বড় গাওচুলকায় ১১টি পরিবারে ১০৪ জন, গাওচুলকা প্রথম খণ্ডে ১৮টি পরিবারে ৮১ জন এবং গাওচুলকা দ্বিতীয় খণ্ডে দুটি পরিবারের ১০ জন বসবাস করছে।
হামিদুল হক জানান, ২৮ জন গণনাকারী নিয়ে গঠিত ১০টি দল হেড কাউন্টিংয়ের কাজ করেছে। কাউন্টিংয়ের তথ্য-উপাত্ত শিগগিরই সংশ্লি
bdnews24