২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইনশাল্লাহ এক সময় ফিফটি ফিফটি হবো'

দেশের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি সরকারেও এক সময় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি সরকারেও এক সময় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, "ক্যাবিনেটে কথা হয়, আমরা এখনো পাঁচ জন আছি। এখনো ফিফটি ফিফটি হয়নি। ইনশাল্লাহ এক সময় ফিফটি ফিফটি হবো।" প্রধানমন্ত্রী বলেন, সামাজিকভাবে নারীর অবস্থান কতটুকু দৃঢ় হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে সে কতটা স্বাধীন ও সাবলম্বী হয়েছে, আর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তার কতোটা মুক্তি এসেছে- সব কিছুরই মূল্যায়ন করতে হবে। বর্তমান সরকারের সময়েই জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, এই নীতিমালা সবার পছন্দ হবে বলেই তিনি মনে করেন। নারী নির্যাতন প্রতিরোধে নতুন আইন করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "শুধু আইন প্রণয়ন করে শারীরিক ও মানসিক নির্যাতন থেকে নারীকে মুক্তি দেওয়া সম্ভব নয়। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।" এবারের নারী দিবসের প্রতিপাদ্য 'শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমান সুযোগ নিশ্চিত করবে নারীর কর্মসংস্থান ও উন্নয়ন'-এর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষের বৈষম্য রোধ ও নারীর ক্ষমতায়নে তার সরকার কাজ করে যাচ্ছে। 'নারী সাংসদরা ভালোই কাজ করছেন' জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্যরা নিয়মিত কাজ করছেন। তারা ভালোই কাজ করছেন, তাদের উপস্থিতিও বেশি।" বক্তব্যে তার সরকারের সময় নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে স্বাধীনতা সংগ্রামের নারীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, "একাত্তরের মতো মেয়েদের নির্যাতন করা হয়েছিলো ২০০১-এর নির্বাচনের পর। পরিবার নৌকা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে ছয় বছরের রাজুফাকে গণঘর্ষণ করা হয়।" এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৈরি পোশাক শিল্প নারী শ্রমিকদের স্বাস্থ্যসম্মত বসবাসের জন্য সরকারের উদ্যোগে ডরমিটরির তৈরির করা হবে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, "গত দু'বছরে ৫২ হাজার সরকারি শিক্ষক এবং প্রায় দু'হাজার প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই নারী।" সিলেট বিভাগে নারী শিক্ষক সংকটে দুঃখ প্রকাশ করেন তিনি। সরকারের নারী কর্মকর্তার স্বামীরা যেনো সমান সুযোগ পায়, সে ব্যবস্থাও করা হচ্ছে- জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের সময় শুধু মেয়েদের জন্য পারিবারিক সঞ্চয়পত্র চালু এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হয়েছে। 'কন্যা সন্তানদের প্রতি বেশি মনোযোগ দিন' কন্যা সন্তানদের জন্য আরো বেশি মনোযোগী হওয়ার জন্য নারী নেত্রীসহ সমাজের সর্বস্তরের নারীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "আমি আর রেহানা মেয়ের পাতেই বড় টুকরোটা দিই। আমি নারী নেত্রীদের বলবো- এখানে নারীর অধিকারের কথা বলে ঘরে গিয়ে ছেলের পাতেই বড় টুকরোটা দিলেন। এটা করলে হবে না।" শেখ হাসিনা নারী নেত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, "নারী নির্যাতনের কথা বলে ঘরে গিয়ে কাজের মেয়েকে ইচ্ছা মতো পেটালেন। এ বিষয়ে সচেতন হতে হবে।" "আমরা চাই ধনী-গরীবের কোনো বৈষম্য থাকবে না। সকলের সমান অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। সমাজের অর্ধেকই নারী। তাদের অংশগ্রহণ ছাড়া আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবো না।" অনুষ্ঠানে সরকারের ভিজিডি ও অন্যান্য কার্যক্রমের সুবিধাভোগী নারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। মানিকগঞ্জের সুজিয়া বেগম জানান, তিনি আগে অন্যের বাড়িতে কাজ করতেন। সরকারের ভিজিডি কার্যক্রমের আওতায় আসতে পেরে এক প্রতিবন্ধী ছেলেসহ তিন ছেলের শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি। কুড়িগ্রামের উলিপুরের সাবিনা এ প্রকল্পের অধীনে সরকারি সহায়তায় মুরগি পালন এবং হাতের কাজ করে সাবলম্বী হয়ে উঠেছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে