২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাধ পরিদর্শন প্রতিবেদন সংসদে

ভারতের টিপাইমুখ বাধ পরিদর্শনের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখ বাধ পরিদর্শনের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। রোববার সংসদে কমিটির প্রথম প্রতিবেদন উপস্থাপন করেন আব্দুর রাজ্জাক। রাজ্জাক বলেন, সংসদীয় প্রতিনিধি দলের এ সফরে আমরা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে দ্বি-পক্ষীয় আলোচনায় মিলিত হই। তারা আমাদের আশ্বস্ত করেন যে, বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের জন্য ক্ষতিকর হবে এমন কিছু ভারত করবে না এবং বাংলাদেশের স্বার্থ বিঘ