২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয় প্রতিনিধিকে ছুরি মেরে টাকা ছিনতাই

রাজধানীর পুরান ঢাকায় এক বিক্রয় প্রতিনিধিকে ছুরি মেরে ছিনতাইকারীরা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 03:06 PM

Updated : 25 Apr 2022, 11:01 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকায় এক বিক্রয় প্রতিনিধিকে ছুরি মেরে ছিনতাইকারীরা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিম। আহত বিক্রয় প্রতিনিধির নাম মো. আমিনুল ইসলাম (৪২)। শনিবার বিকাল ৪টার দিকে শ্যামপুর থানার জুরাইন নতুন রাস্তায় এই ঘটনা ঘটে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন-চারজন ছিনতাইকারী ভ্যানগাড়ির গতিরোধ করে এ ঘটনা ঘটায়। তারা আমিনুলের শরীরে দু জায়গায় ছুরিকাঘাত করে। আমিনুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। মেসার্স দেলোয়ার এন্টার প্রাইজের মালিক রাজিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেসলে কোম্পানির পণ্য বিক্রি করে ১০১ শহীদ ফারুক সড়কে অবস্থিত দোকানে ফেরার পথে এ ঘটনা ঘটে। তার কাছে প্রায় তিন লাখ টাকা ছিল বলে জানান রাজিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৫১ ঘ.