২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যান হতে চেয়েছিলেন ইউনূস

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অবসর নিয়ে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে অর্থমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 08:14 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অবসর নিয়ে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে অর্থমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হাতে লেখা এক চিঠিতে প্রায় একবছর আগে এ প্রস্তাব দেন ড. ইউনূস। শুক্রবার গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম) জান্নাত-ই-কাওনাইনের পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, ড. ইউনূস ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে নিজে থেকেই সরে যাওয়ার একটি পরিকল্পনা দিয়েছিলেন। এতে বলা হয়, "তিনি পুরো চিঠিটি পড়ে তাকে (অর্থমন্ত্রীকে) ব্যাখ্যা করে দিয়েছিলেন। মন্ত্রী মহোদয় সেটা পছন্দ করেছিলেন বলে ধারণা দিয়েছিলেন। এরপর প্রতিষ্ঠানটির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে গ্রামীণ ব্যাংক থেকে সুন্দর ও সাবলিলভাবে (অনিশ্চয়তা সৃষ্টি না হয় এমনভাবে) আনন্দমুখর পরিবেশে দায়িত্ব হস্তান্তর করার ব্যাপারে প্রফেসর মুহাম্মদ ইউনূসের আগ্রহের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না।" চেয়ারম্যান পদে নিয়োগের দুই প্রস্তাব অর্থমন্ত্রীকে ড. ইউনূস চিঠিটি লেখেন ২০১০ সালের ১৫ মার্চ। অর্থমন্ত্রীকে 'প্রিয় মোহিত ভাই' সম্বোধন করে ওই চিঠিতে বলা হয়েছে, "আপনার হাত দিয়েই গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছিল। এখন এই ব্যাংকের দ্বিতীয় পর্যায়ে প্রবেশের সময় এসেছে। আমাকে এর পরিচালনার দায়িত্ব থেকে সরে আসতে হবে। "দ্বিতীয় প্রজন্মের হাতে এর দায়িত্বভার তুলে দিতে হবে। এটা মসৃণভাবে হতে হবে। এ কাজটা আপনাকেই করে দিতে হবে। আমি সৌভাগ্যবান যে এই দায়িত্বটা আপনার উপর বর্তিয়েছে।" ইউনূস চিঠিতে বলেন, "২৬ শে এপ্রিল (২০১০) বর্তমান চেয়ারম্যান (পরিচালনা পর্ষদের) জনাব তবারক হোসেনের মেয়াদ শেষ হবে। একে উপলক্ষ্য করে আমরা ট্রানজিশন প্রক্রিয়া শুরু করতে পারি।" ইউনূস তার চিঠিতে দুটি বিকল্পের উলে