২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ মার্চ চট্টগ্রামে সাধারণ ছুটি

বিশ্বকাপ ক্রিকেটের নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচ উপলক্ষে আগামী ১৪ মার্চ চট্টগ্রাম মহানগরীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচ উপলক্ষে আগামী ১৪ মার্চ চট্টগ্রাম মহানগরীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করার জন্য এ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। ১৪ মার্চ সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রামের জহুর আহমেদ বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নেদারল্যাণ্ডস ম্যাচ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯৪৩ ঘ.