বরিশাল, ২৮ ফেব্র"য়ারী (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল মহানগরীর বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এনাম আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
রোববার রাতে প্রত্যাহার করার পর সোমবার আদেশের চিঠি হাতে পান তিনি।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থার কারণ না জানালেও নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, উত্ত্যক্ত করার অভিযোগে এনাম আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থান নেওয়া হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের কমিশনার আব্দুর রহিম বলেন, "অভিযোগের তদন্তের জন্য তাকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে।"
সহকারী পুলিশ কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) আসলাম খান বলেন, "এনাম আহমেদকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযোজন করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে থানা থেকে ক্লোজড করে কার্যালয়ে আনা হয়েছে।"
তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তারা কেউ।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনাম আহমেদ গত ১৪ ফেব্র"য়ারি তদন্তের কাজে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের রবিন্দ্রনগর গ্রামে যান। সেখানে এক তরুণীকে তিনি দুটি চকলেটসহ একটি চিরকুট দেন। চিরকুটে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং একটি মোবাইল ফোন নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়।
ওই তরুণীর ভাই বিষয়টি পুলিশ কমিশনারকে অবহিত করলে অভিযোগকারী ও ওই তরুণীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ার পর রোববার রাতে এনাম আহমেদকে প্রত্যাহার করা হয়।
বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৪৩ ঘ.
bdnews24